বুধবার ১১ মার্চ, ২০২৬, ০৮:৪১ অপরাহ্ণ
 

সংসদে ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে পার্থসহ ৩ নেতা

২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০২:০৮

এবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হচ্ছে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকার পদে তিনজন সংসদ সদস্যের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে।

এদিকে আলোচনার শীর্ষে আছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জোটসঙ্গী। নতুন মন্ত্রিসভায় জায়গা না পেলেও এবার ডেপুটি স্পিকার হওয়ার দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ তালিকায় আরও রয়েছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনজনই দলীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত।

এদিকে সূত্রগুলোর দাবি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকাতেও তাদের নাম ছিল, তবে শেষ পর্যন্ত কেউই মন্ত্রিসভায় স্থান পাননি। বিশেষ করে ক্লিন ইমেজের জন্য পরিচিত আশরাফ উদ্দিন নিজান ও আন্দালিব রহমান পার্থ মন্ত্রী না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছিল। এখন তাদের মধ্য থেকেই একজন ডেপুটি স্পিকার হতে পারেন—এমন সম্ভাবনায় নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD