‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন
ছবি: সংগৃহীত
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নতুন সরকারের “সবার আগে বাংলাদেশ” নীতিতে চীন পাশে থাকবে। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এই তথ্য জানান।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি আরও যোগ করেন, নতুন সরকারের “সবার আগে বাংলাদেশ” নীতির প্রতি চীন পূর্ণ সমর্থন রাখবে।
তিনি তিস্তা প্রকল্প সম্পর্কেও বলেন, এই প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে এবং এখন এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভর করছে। চীন প্রস্তুত এবং তিস্তা প্রজেক্ট নিয়ে আশাবাদী।
বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করা হয়েছে। রাষ্ট্রদূত উল্লেখ করেন, চীন নতুন সরকারের সঙ্গে স্থিতিশীল ও কার্যকরী সহযোগিতা চালিয়ে যেতে চায়।
তারেক রহমানকে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে চীন, দ্রুতই এ সফর হবে বলে আশাবাদ জানান রাষ্ট্রদূত।
ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছিল জিয়াউর রহমানের হাত ধরে। সেটি উন্নত করেছেন খালেদা জিয়া, এই সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা চীনের।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য