প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত

কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন

২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫১:০৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর (এসসিবিএ) ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।

বর্তমানে তিনি কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

নির্বাচনী প্রচারণায় সমর্থকেরা তাকে ‘অকুতোভয় জননেতা’ হিসেবে তুলে ধরে বলছেন, হত্যা, জেল-জুলুম, লুণ্ঠন ও মব জাস্টিসের বিরুদ্ধে তিনি সোচ্চার কণ্ঠস্বর।

তাদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কারাগার থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার আন্দোলনে যুক্ত আছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় মামলায় ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য