নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, গোলাম আজমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করে জঘন্য মিথ্যাচার করছে জামায়াতে ইসলামী।শনিবার (২১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা সতর্ক করে বলেন, নোংরামি করলে বরদাশত করব না।

শহীদদের শুভেচ্ছা জানানোর বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের লিখেছেন, বাধ্য হয়ে হোক আর যেমনেই হোক, জামায়াত-শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে, তাদেরকে স্বাগত জানাই। তবে তাদেরকে ইসরাইলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে।
মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারির চিন্তাচেতনা তাদের মধ্যে পরিলক্ষিত। সেটা কাম্য নয়। আর আমরা হতেও দেব না। তিনি আরো লেখেন, ৫ আগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন।
আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পাঁয়তারা করতেছেন। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরকে এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে।
সর্বশেষ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এত বছর শহীদ মিনারে ফুল দেওয়াকে নাজায়েজ হিসেবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন। ভালো।
বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষাসৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোনো দরকার আছে?
আপনাদের সম্মানিত আমিরের ভাষায়-ই বলি—পরিবর্তন হচ্ছেন, হন; স্বাগত জানাব। কিন্তু নোংরামি করবেন; বরদাশত করব না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য