শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ

কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ৫ 

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৯:৪৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সঙ্গে সরাসরি ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ। তিনি জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD