বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ণ

দুর্নীতি ও ধর্মান্ধতা রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫:৩৮
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতি ও ধর্মান্ধতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ড. ইফতেখারুজ্জামান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দুর্নীতি একুশের চেতনার সম্পূর্ণ পরিপন্থি। একুশের মূল শিক্ষা হলো—সমাজের সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকারবিরোধী যেকোনো শক্তিকে প্রতিহত করাই একুশের চেতনার প্রকৃত দাবি। সবার সমান মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই এ চেতনার মূল লক্ষ্য।

টিআইবির নাম বাংলায় না থাকা প্রসঙ্গে ড. ইফতেখারুজ্জামান বলেন, এটি একটি আন্তর্জাতিক সংস্থা, যার নাম বিশ্বব্যাপী স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনা কখনোই অন্য ভাষাকে বর্জনের কথা বলেনি, বরং সব ভাষার মর্যাদা ও চর্চার অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস রয়েছে এবং প্রত্যেকের ভাষার অধিকার সমানভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল তাৎপর্য হলো—প্রত্যেক মানুষের নিজস্ব মাতৃভাষা চর্চার সমান অধিকার নিশ্চিত করা। তাই ভাষা চর্চার পথে যেসব অন্তরায় রয়েছে, সেগুলো চিহ্নিত করে দূর করতে হবে। তিনি মনে করেন, দুর্নীতি ও ধর্মান্ধতা এই পথে অন্যতম বড় বাধা, যা প্রতিহত করতে পারলেই একুশের প্রকৃত চেতনা প্রতিষ্ঠা সম্ভব হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD