শনিবার ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৫ অপরাহ্ণ

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ স্লোগান,

২১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:২২:৩৩
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনার-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় একদল যুবক ও জামায়াতকর্মীদের পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ২২ মিনিটে ডা. শফিকুর রহমান শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একদল যুবক তাকে লক্ষ্য করে ‘রাজাকার, রাজাকার’, ‘একাত্তরের দালালেরা হুঁশিয়ার সাবধান’ এবং ‘একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীরাও ‘ভাষাসৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ পাল্টা স্লোগান দিতে শুরু করেন। এসময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এসময় পাশ দিয়ে যাচ্ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপি সদস্যসচিব আখতার হোসেনসহ জোটের সংসদ সদস্যরা। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে যান। এসময় পুলিশ, বিজিবি সদস্যরা দ্রুত এগিয়ে এসে নিরাপত্তা নিশ্চিত করলে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD