ঝালাই করে মদের দোকান বন্ধ করে দিলেন ক্ষুব্ধ মুসল্লিরা
ছবি: সংগৃহীত
মোংলা পৌরসভায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের দরজা স্থানীয় মুসল্লিরা ঝালাই করে বন্ধ করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর আলিয়া মাদরাসা রোডে অবস্থিত সরোয়ার হোসেনের দোকানটি এভাবে বন্ধ করা হয়।
স্থানীয়রা জানান, নামাজের পর মসজিদ প্রাঙ্গণে বৈঠক করে তারা দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। পরে তারা দোকানের সামনে গিয়ে দরজায় ঝালাই করে দোকানটি সীলমোহর করেন।
এক স্থানীয় মুসল্লি আলী আজম বলেন, রমজান শুরুর আগেই মালিককে দোকান সাময়িকভাবে বন্ধ রাখার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছিল। অনুরোধে সাড়া না আসায় মুসল্লিরা জুমার নামাজের পর এই পদক্ষেপ নিতে বাধ্য হন।
মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, দোকানটির পাশে একটি মাদরাসা ও মসজিদ রয়েছে। সেখানে কিছু মানুষ মদ্যপান করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় স্থানীয়রা বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষুব্ধ মুসল্লিরা এ উদ্যোগ নিয়েছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য