ভাষার অধিকার পেলেও নাগরিকদের অধিকার এখনো অধরা: ডা. শফিকুর রহমান
ছবি: সংগৃহীত
ভাষা আন্দোলনের মধ্যদিয়ে আমরা ভাষার অধিকার পেলেও এখনো নাগরিক অধিকার অধরা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে প্রতিষ্ঠিত কায়েমি স্বার্থবাদী সরকারগুলো জনগণের অধিকার গায়ের জোরে চেপে ধরতে চেয়েছিল। এর বিরুদ্ধেই বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের ফলেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। কিন্তু নাগরিক হিসেবে আমরা আমাদের নাগরিক অধিকারগুলো পাইনি। সাতচল্লিশ থেকে একাত্তরেও পাইনি, পরবর্তীতে বাহাত্তর থেকে ২০২৬ এ আজকের দিন পর্যন্ত নাগরিকদের জন্য তাদের অধিকারগুলো এখনো অধরা রয়ে গেছে।
সংসদের বিরোধীদলীয় এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকারের জন্যই লড়াই করে। এই লড়াই ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, যতদিন পর্যন্ত বাংলাদেশে একটি মানবিক সমাজ কায়েম না হয়। যেখানে মানুষ ন্যায়বিচার পাবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, চাঁদার কলুষিত কালো থাবা থেকে মানুষ মুক্তি পাবে এবং কেউ কারও ওপর কোনো অবিচার করার দুঃসাহস দেখাবে না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য