স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হলেন হাসনাত মোর্শেদ
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪:২৩
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য