নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত
নির্বাচনের মতোই নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে। কমিশনার বলেন, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহিদ মিনারসহ আশপাশ এলাকায়।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে থাকবে বোম্ব ডিস্পোজাল, সিসিটিভি ক্যামেরা, ডগ স্কোয়াডসহ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা।
তিনি আরও জানান, কেন্দ্রীয় শহিদ মিনার ও আশেপাশে ৬৪ টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি চলবে। এ ছাড়া দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে র্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে আর ভালো হবে। র্যাব সতর্ক আছে, আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে। দাবি আদায়ের নামে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটতে দেয়া হবে না।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য