শিক্ষকতা বাদ দিয়ে ক্লাস না করে আন্দোলন করবেন তা হবে না: শিক্ষামন্ত্রী
এবার শিক্ষকদের উদ্দেশে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আপনারা শিক্ষকতা করবেন, ক্লাস রুম ছেড়ে আন্দোলন করবেন- এটা তো হতে পারে না। আপনাদের দাবি-দাওয়া থাকতেই পারে। যেভাবে আসার সেভাবে আসবে আমরা সেগুলো অ্যাড্রেস করবো। আমি আশাকরি তারা আমাদের মেসেজ পেয়ে গেছেন এবং পেয়ে যাবেন, সেভাবে তারা কাজ করবেন।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী ড. মিলন বলেন, এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সে সময় প্রথম আলোর শামীমা বিনতে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এসেছিল। আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেসক্লাবে প্রেস করফারেন্স করে ওই শামীমা বিনতে রহমানের সামনেই বলেছিলাম আপনি প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে ফেলবো। সেই সাহসটি তার হয়নি। অতএব স্মরণ করিয়ে দিচ্ছি এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, আমাদের ভিশন নির্বাচনি ইশতেহারে ছিলো। সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, প্রশ্নপত্র হয়েছে সেটা বণ্টনে কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল রাখতে বলেছি। তিনি বলেন আমি যখন প্রথম দায়িত্ব পেয়েছিলাম তখন বরিশাল শিক্ষা বোর্ড বানিয়েছিলাম। চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের অধ্যক্ষকে। শিক্ষা প্রশাসনে এসে সে বললো আমি নাকি ট্যাডিশন ব্রেক করেছি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য