বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:২২ অপরাহ্ণ

বিএনপি বিজয়ী হওয়ার পর থেকে দেশে আর মব নেই: মাসুদ কামাল

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৫:৩৪

এবার সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ‘যেইদিন বিএনপি বিজয়ী হলো, যেই মুহূর্তে ডিসিশন হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাবো না।’

গত দেড় বছরে ব্যবসায়ীদের ভেতরেও একটা ভয় ঢুকে গেছে, মবের ভয়, ভবিষ্যতে কী হবে—এমন প্রশ্নের উত্তরে একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, ‘অন্তর্বর্তী সরকারের বড় সাকসেসের মধ্যে আমি মনে করি ব্যাংকিং সেক্টরটাকে তারা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছেন। বিদেশে টাকা পাচারের যে মহোৎসব শুরু হয়েছিল, সেটা থামানো গেছে। অর্থনীতিতে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে।’

তিনি বলেন, ‘আরেকটি পজিটিভ দিক হলো, আমি যেটা মনে করি যোগাযোগ সেক্টরে, মানে এখানে যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে উনি মোটামুটি কিছু কাজের কাজ করছেন।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD