প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৯:০১

প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় দিনের মতো আজ সচিবালয়ে গেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা হবে।

এর আগে আজ সকাল এনএসআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ডিজিএফআই মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য