সবার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ চাইলেন চীনা রাষ্ট্রদূত
এবার নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সময় চেয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পৃথক দুটি কূটনৈতিক পত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের এই আগ্রহ প্রকাশ করেন তিনি।
এদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তাঁর চিঠিতে দুই নেতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সৌজন্য সাক্ষাতের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছিল। তবে সে সময় বিজয়ী দল হিসেবে বিএনপির শপথ গ্রহণ সম্পন্ন না হওয়ায় নিয়ম অনুযায়ী পুনরায় আনুষ্ঠানিক চিঠি দিয়ে এই সময় চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ওই শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য