বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ণ

আল আকসায় ১ম রমজানের তারাবি আদায় করলেন হাজারো মুসল্লি

১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪১:১৪
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো ফিলিস্তিনেও গতকাল মঙ্গলবারে (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখা গেছে; ফলে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী গতকাল সন্ধ্যার পর প্রথম তারাবির নামাজ পড়েছেন মুসলিমরা।

ইসলাম ধর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসায় গতকাল মঙ্গলবার চলতি বছরের ১ম রমজানের তারাবির নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সরকারি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

গতকাল মঙ্গলবার আল আকসায় প্রথম তারাবিতে ইমামতি করেছেন আল-আকসার খতিব শেখ ইউসুফ আবু স্নেইনেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাজনিত কারণে আল আকসা মসজিদ চত্বরে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি পুলিশও মোতায়েন ছিল।

মঙ্গলবার সন্ধ্যার দিকে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইন রমজানের চাঁদ দেখা গেছে বলে ঘোষণা দেন। তার এই ঘোষণার পর ধর্মীয় বিধি মেনে গতকাল তারাবির নামাজ পড়তে সন্ধ্যার পর আল আকসা চত্বরে জড়ো হন হাজারো মুসল্লি।

আল-আকসা মসজিদ প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী পূর্ব জেরুজালেমে অবস্থিত। এক সময় পূর্ব জেরুজালেম মুক্ত ছিল, ১৯৫৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর এ অঞ্চলটি ইসরায়েলের দখলে আসে।

এখনও পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে আছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে জেরুজালেমে মুসলিমদের প্রবেশে ব্যাপক বিধিনিষেধ আরোপ করে ইসরায়েল।

তবে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সেসব বিনিনিষেধে খানিকটা শিথিলতা এনেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সুত্র: আনাদোলু এজেন্সি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD