বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ণ

প্রথম তারাবির নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৩:৫৩
ছবি: সংগৃহীত

সারাবিশ্বে মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আবারও সমাগত হলো পবিত্র রমজান মাস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র মাহে রমজানের চাঁদ। আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রোজা। তাই আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবি নামাজ। 

রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে বড়দের পাশাপাশি অংশ নিতে এসেছে শিশুরাও। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় এমন চিত্র দেখা যায়।

বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে দেখা গেছে, এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মুসল্লিদের অনেকেই জায়নামাজ আর তসবি নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। অপরদিকে বায়তুল মোকাররম মসজিদের প্রবেশমুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশাপাশি অন্যান্য মসজিদেও তারাবি নামাজ আদায়ে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। অনেক জায়গায় জায়গা না পেয়ে মুসল্লিরা মসজিদের বাইরে চটের ওপর তারাবি সালাত আদায় করছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ১৪৪৭ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD