বুধবার ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ

সেনাবাহিনীর গাড়ির সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষ, মুহূর্তেই ঝরল ৩ প্রাণ

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩৬:৫৩

এবার ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়ি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ফুলপুর উপজেলার বালিয়া মোড় এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সংঘর্ষের তীব্রতায় বাস ও সেনাবাহিনীর গাড়িটি দুমড়েমুচড়ে যায়, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে নিহতদের মধ্যে রয়েছেন বাসচালক বিশু, সেনাবাহিনীর গাড়িচালক সার্জেন্ট রেজাউল করিম এবং এক অজ্ঞাত পথচারী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকালে ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ফুলপুর এলাকার বালিয়া মোড়ে।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত আরও তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD