নতুন চাকরিতে যোগদান করলেন শফিকুল আলম
এবার নতুন চাকরিতে যোগদান করেছেন শফিকুল আলম। তিনি সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেসসচিব ছিলেন। শফিকুল আলম একটি ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসেবে যোগদান করেছেন।
বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শফিকুল আলম। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, “দ্য ডেইলি ওয়াদা”-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।
দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য