১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী
এবার সদ্য শপথ নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। যার মধ্যে ৫ জন মন্ত্রী পদমর্যাদার এবং ৫ জন রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। গতকাল মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটা জানানো হয়েছে।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন যারা:
১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
২) নজরুল ইসলাম খান
৩) রুহুল কবির রিজভী আহমেদ
৪) মো. ইসমাইল জবিউল্লাহ
৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হলেন যারা:
১) হুমায়ুন কবির
২) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম
৩) ডা. জাহেদুর রহমান
৪) ড. মাহাদি আমিন
৫) রেহেন আফিস আসাদ
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য