প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮:৫৯

আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেলা সাড়ে বারোটার দিকে যাবেন নতুন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি সচিবদের সঙ্গে বৈঠক হবে বলে জানা গেছে।

সচিবদের সঙ্গে প্রথম এই বৈঠকে দেশের অর্থনীতি ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রশাসনকে আরও গতিশীল করতে দিকনির্দেশনা দিতে পারেন।

এদিকে, প্রধানমন্ত্রী যাবেন বলে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে মঙ্গলবার ছিল সাজসাজ রব। এক নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষটি সাজানো হয়েছে নতুন প্রধানমন্ত্রীর কার্যালয় হিসেবে।

সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের জন্য মন্ত্রিসভা কক্ষ গুছিয়ে নেন দায়িত্বপ্রাপ্তরা। এছাড়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের কক্ষ প্রস্তুতের পাশাপাশি নামফলক লাগানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য