এই সরকারকে সময় দিতে হবে: তামিম ইকবাল
ছবি: সংগৃহীত
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। একই দিনে নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তামিম বলেন, ‘এই সরকারকে সময় দিতে হবে, কোনো কিছু দ্রুত হয়ে যায় না। রাইট পজিশনে রাইট মানুষ নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট। সবার লাইফের সিকিউরিটিটা ফেরত আসবে সবকিছুর দিক থেকে। আমরা প্রায় দেড় বছর ধরে আশা করছিলাম যে একটা পলিটিক্যাল সরকার আসবে। প্রত্যেকটা মানুষের যে আশা ওটা পূরণ করবেন। এটার সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যে, এই সরকারকে সময় দিতে হবে। কোনো কিছু দ্রুত হয়ে যায় না, ভালো কিছু হওয়ার জন্য সময় দেওয়া লাগবে। আর আমি আশা করি যে বাংলাদেশের প্রতিটা মানুষ তাদেরকে ওই সময়টাই দিবে। যে উনারা যেরকম বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারে।’
‘অবশ্যই স্পোর্টসের বিষয়ে আমার যেটা এক্সপেক্টেশন থাকবে যে, যেই মানুষ যে জায়গায় যোগ্য ওই জায়গায় তাদেরকে দেওয়া। যারা ফুটবলের জন্য ভালো যারা অন্য যেকোনো স্পোর্টসের জন্য ভালো। ওনাদেরকে ওই রাইট পজিশনে রাইট মানুষ আনা খুব ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের স্পোর্টস অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর।’
‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য, আমি আশা করব যে যারা দায়িত্ব আছেন বা যারা দায়িত্ব পাবেন উনারা সঠিক কাজগুলোই করবেন। হতেই পারে যদি উনি পলিটিক্সের সঙ্গে জড়িত থাকেন আর দীর্ঘ অনেক বছর ধরে যদি পলিটিক্স করেন আর ক্রীড়া নিয়ে যদি কাজ করেন। কেননা আমি মনে করি যে, স্পোর্টসম্যান হয়েছেন দেখে যে স্পোর্টস মিনিস্টার হইতে পারবেন না আমি তা মনে করি না। আমার কাছে মনে হয় যে যারা এই ক্রীড়াঙ্গনের জন্য কাজ করবেন তাদের প্রত্যেক মানুষের উনি যদি ডিজার্ভিং হয়ে থাকে অবশ্যই।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য