সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত: ফারুকী
এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান চলছে সংসদ ভবনের শপথকক্ষে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
পোস্ট তিনি লেখেন, আজকে নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে। এই শপথের আয়োজন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার আগ্রহ প্রকাশ যিনি করেছেন তাকে টুপিখোলা সালাম। সংসদ ভবনের এই প্লাজা আমাদের সকল জাতীয় আয়োজনের কেন্দ্রবিন্দু হওয়া উচিত—এই ভাবনা থেকে এর আগে আমরা জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অনুষ্ঠান এখানে করেছিলাম।
তিনি আরও লেখেন, মন্ত্রিসভার শপথের মত আয়োজন এখানে নিয়ে আসার মাধ্যমে, জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রস্থলে নিয়ে আসার মাধ্যমে এই জায়গার রাজনৈতিক তাৎপর্য নতুন করে লিখিত হচ্ছে দেখে খুবই ভালো লাগছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য