মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন এহসানুল হক মিলন

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৯:৪১

এবার বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার সকালে আ ন ম এহছানুল হক মিলন নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য