ওমরা পালন শেষে ফেরার পথে প্রাণ গেল একই পরিবারের ৫ বাংলাদেশির

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৫:৩৬

এবার সৌদি আরবে ওমরা পালন শেষে মদিনা শহর থেকে আভা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকসহ একই পরিবারের ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নলচারা অসীম উদ্দিন বেপারী বাড়ির শহীদুল্লাহর ছেলে প্রবাসী মোহাম্মদ মিজানুর রহমান (৩৮), স্ত্রী ফারজানা ইয়াসমিন সুমি (২৯) ও কন্যা মেহের আফরোজ (১১), ফাইজা ইসলাম (৮) ও ফারজিন নুর সুবহা (২)। এছাড়াও তাদের প্রাইভেটকার চালক বাবর (২৬) নিহত হয়েছেন।

বাবর ভাটরা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের পাটোয়ারী বাড়ির খোকনের ছেলে। তাদের মৃত্যুর খবর নিহত মিজানের বাবা শহীদুল্লা ও বড় ভাই বাহারুল আলম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য