সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ

নতুন সরকারের শপথ দ্রুত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪০:২০

এবার লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, দেশে ছোটোখাটো কিছু ঘটনা ঘটছে। তবে নতুন সরকারের শপথ দ্রুত সম্পন্ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। এ্যানী বলেন, সরকারপ্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না- এমন শর্তের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে, তা শপথের আগেই দল স্পষ্ট করবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনি সমন্বয় করছেন। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকি চলছে। এ প্রসঙ্গে এ্যানী আরও জানান, রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বিষয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD