ইরানে হামলা হলে রুখে দাঁড়াবে আফগানিস্তান
এবার নিজেদের ভূখণ্ড কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে প্রয়োজনে ইরানকে সহায়তার ইঙ্গিতও দিয়েছে আফগানিস্তান। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব।
তিনি বলেন, আফগানিস্তান কোনো পক্ষের জন্য হুমকি নয় এবং দেশের মাটি অন্যকে ক্ষতিগ্রস্ত করতে ব্যবহার করতে দেওয়া হবে না। বিদেশি সরকারগুলোকেও তিনি আফগানিস্তানের ভাবমূর্তি নষ্ট না করার আহ্বান জানান।
এদিকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবিসি পার্সিয়ানকে জানান, যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায় এবং ইরান সহায়তা চায়, তাহলে আফগানরা তাদের সক্ষমতার মধ্যে সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি বলেন, তালেবান কোনো যুদ্ধ চায় না এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে তারা আশা করছে। পাশাপাশি তিনি দাবি করেন, ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম এবং আগের ১২ দিনের যুদ্ধে ইসরায়েল-এর বিরুদ্ধে বিজয়ী হয়েছিল।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য