বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ
 

অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে: ইশরাক হোসেন

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৫:০৩

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিজয়ী বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর ওয়ারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে শুকরিয়া আদায় এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ইশরাক হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।সরকার গঠন করে জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমিয়ে আনতে হবে।

ইশরাক হোসেন বলেন, ঢাকা-৬ আসনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলে কাজ করব। কোনো নেতাকর্মী অন্যায় করলে আমরা আর বসে থাকব না। আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলকে ব্যবহার করে কেউ অন্যায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করবেন বলেও জানান তিনি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD