প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৮:১৮

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)  মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে লক্ষ্য হলো সুপার এইট নিশ্চিত করা। ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় নিয়েছে পাকিস্তান ও ভারত। তবে বৃষ্টি ম্যাচকে ব্যাহত করতে পারে।

৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন শ্রীলংকার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুই দল। বিশ্বকাপ শুরুতে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলার সম্মতি দেওয়া হয়। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমিদের চোখের সামনে পাকিস্তান-ভারত লড়াই কাল মাঠে গড়াবে।

এদিকে ‘এ’ গ্রুপে পাকিস্তান নেদারল্যান্ডসকে ৩ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে জিতেছে। ভারতের দলও একইভাবে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে এবং নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে এগিয়ে আছে ভারত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য