এমপিদের বেতন কত টাকা?
ছবি : সংগৃহীত
নতুন সংসদ গঠনের পরপরই জানানো হয়েছে, বাংলাদেশে সংসদ সদস্যদের (এমপি) বেতন ও সুযোগ-সুবিধার কাঠামো কেমন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২৯৭ জন নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ করা হয়।
সংসদ সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হয় মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ অনুযায়ী, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধন করা হয়েছে।
মাসিক বেতন ও ভাতা
নিয়ম অনুযায়ী এমপিরা পান—
* মূল বেতন: ৫৫,০০০ টাকা
* নির্বাচনী এলাকা পরিচালনা ভাতা: ১২,৫০০ টাকা
* আপ্যায়ন ভাতা: ৫,০০০ টাকা
* পরিবহন ভাতা: ৭০,০০০ টাকা (জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনসহ)
* অফিস খরচ ভাতা: ১৫,০০০ টাকা
* লন্ড্রি ভাতা: ১,৫০০ টাকা
* বিবিধ খরচ ভাতা: ৬,০০০ টাকা
সংসদ সদস্যদের জন্য আরও রয়েছে—
* শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ; দায়িত্বকাল শেষে নতুন গাড়ি নেওয়ার সুবিধা
* অভ্যন্তরীণ ভ্রমণে বছরে সর্বোচ্চ ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা বিকল্প ট্রাভেল পাস
* দায়িত্বকালীন দৈনিক ভাতা ৭৫০ টাকা ও যাতায়াত ভাতা ৭৫ টাকা
* সংসদীয় বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা ৮০০ টাকা ও যাতায়াত ভাতা ২০০ টাকা
চিকিৎসা ও অন্যান্য সুবিধা
* এমপি ও তাদের পরিবারের জন্য সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসাসেবা
* মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা
* দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বে ১০ লাখ টাকার সরকারি বীমা
* বছরে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ
* টেলিফোন সুবিধা হিসেবে মাসে ৭,৮০০ টাকা সরকারি খরচে কল ও ভাড়া
এই কাঠামো অনুযায়ী সংসদ সদস্যরা বেতন ছাড়াও বিভিন্ন ভাতা ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন।
উল্লেখযোগ্য, সবশেষে উল্লেখযোগ্য বিষয় হলো সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান, সেগুলো আয়করমুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায়, সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য