দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব আজ শনিবার জামানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার সকাল ৯টা ৫৫মিনিটে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৩ নম্বর বিমানে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
তিনি অন্তর্বর্তীকালিন সরকারের সময় বডিওন ক্যামেরা ক্রয়সহ বেশ কিছু বড় বড় ক্রয় সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন। এ সব কেনাকাটায় তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। তার বিদেশ যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা চলছে। অন্যদিকে অন্তর্বর্তীকালিন সরকারের সাবেক বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীসহ বেশ কয়েক জন প্রভাবশালী ব্যক্তি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, তিনি বিদেশী নাগরিক। জার্মানিতে পরিবারের সাথে দেখা করতে তিনি ছুটি নিয়ে গেছেন। এবিষয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে তার বিষয়ে কোন নেতিবাচক রিপোর্ট ছিল না বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।
সূত্র জানায়, অন্তর্বর্তীকালিন সরকারের সময় দেশবিরোধী চট্টগ্রাম বন্দরের চুক্তি ও স্টার লিংকের বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরি করে দেন তিনি। এছাড়া এ সরকারের বড় বড় ব্যবসা সম্পকিত কার্যক্রমগুলোর ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য