হামলা-ভাঙচুরের অভিযোগ জানাতে হটলাইন চালুর নির্দেশ জামায়াত আমিরের
নির্বাচন-পরবর্তী সময়ে দেশের কোথাও হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ বা হয়রানির ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে কেন্দ্রীয় হটলাইন চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে এসব কথা বলেন।
পোস্টে তিনি লেখেন, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোট, স্বতন্ত্র প্রার্থী কিংবা ভিন্নমত পোষণকারী নাগরিকদের ওপর কোনো ধরনের সহিংসতা হলে দ্রুত অভিযোগ জানানোর আহ্বান জানানো হচ্ছে। আমির পোস্টে জানান, অভিযোগ দ্রুত নথিভুক্ত ও যাচাই করার জন্য কেন্দ্রীয়ভাবে একটি হটলাইন চালু করা হয়েছে। নম্বরটি হলো— ০৯৬৩৯-১১১৪৪৪।
অভিযোগ জানানোর সময় নাম, পরিচয় বা দায়িত্ব, মোবাইল নম্বর, সংশ্লিষ্ট সংসদীয় আসন, অভিযোগের ধরন ও ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করার অনুরোধ জানান তিনি। এছাড়াও নির্বাচন পরবর্তী সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রতিটি ঘটনার প্রমাণ সংরক্ষণ করতে হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করা হবে। এমনকি দেশ-বিদেশের গণমাধ্যমেও তা তুলে ধরার কথা বলা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য