শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:০৪ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫১:০১

এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাটাপাড়া এলাকার কালামের বাড়িতে রাতে বোমা তৈরি করছিলেন কয়েকজন। এ সময় বোমার বিস্ফোরণ হলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। 

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD