শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৪ অপরাহ্ণ

তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন শাহবাজ শরিফ

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০০:৪১

এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক বিবৃতিতে ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে দেশটি সফরের আমন্ত্রণ জানান।

ফোনালাপে শাহবাজ শরিফ পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।

দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে শাহবাজ শরিফ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও অগ্রগতির জন্য পারস্পরিক সার্বভৌম সমতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও দুই দেশের জনগণকে কাছাকাছি আনার ক্ষেত্রে তার অবদানের প্রতি শ্রদ্ধা জানান। শাহবাজ শরিফ তারেক রহমানকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে তারেক রহমানও তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের জনগণের কল্যাণে ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় নেতা একমত হন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD