শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ

দেশের আকাশে রমজানের চাঁদ দেখার সময় জানা গেল

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:২১:১১
ফাইল ছবি

দেশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের নতুন চাঁদের অবস্থান ও দেখা সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঢাকায় রমজানের চাঁদ দেখা যাবে আগামী ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৪ মিনিট থেকে ৬টা ৪৯ মিনিটের মধ্যে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাংলাদেশে অমাবস্যা শেষ হয়ে ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৪.৭ মিনিটে (বিএসটি) সূর্যাস্ত হবে এবং এর ৬.৩ মিনিট পর নতুন চাঁদ উদিত হবে।

পরের দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৩ মিনিটে চাঁদের বয়স হবে ০.৯৯৬০ দিন। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ৩০.১ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে। একই দিনে বিকেল ৫টা ২৮.০ মিনিটে (বিএসটি) প্রতিপদ শেষ হয়ে দ্বিতীয়া শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সূর্যাস্তের সময় বিকেল ৫টা ৫৫.৯ মিনিটে চাঁদের বয়স ১.৯৯৬৫ দিন হবে। সান্ধ্যকালীন গোধূলি শেষ হওয়ার ১ ঘণ্টা ২৭.৯ মিনিট পর চন্দ্রান্ত ঘটবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি নতুন চাঁদ যদিও বিকেলে জন্ম নেবে, খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব। তবে ১৮ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হতে পারে। ফলে বিশ্বের কিছু দেশে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হবে এবং অধিকাংশ দেশে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা পালন শুরু হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD