শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ণ

সাঈদীর ছোট ছেলে জিতেছেন, হেরেছেন বড়জন

১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৪২:১৬
ফাইল ছবি

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রয়াত দেলোয়ার হোসেন সাইদীর ছোট ছেলে মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ সাত হাজার ১০৫ ভোট।

পিরোজপুর-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর এক লাখ পাঁচ হাজার ১৮৫ ভোট বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদীর বড় ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

পিরোজপুর-৩ আসনে মো. রুহুল আমীন দুলাল ধানের শীষ প্রতীকে ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. শামীম হামিদী (শাপলা কলি) পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD