নির্বাচনে জয়ের বিষয়ে আমরা আশাবাদী: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নির্বাচনে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমরা যেসব রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি, সবাই একসঙ্গে কাজ করব।
এর আগে সকালে ভোট প্রদান শেষে বিএনপি চেয়রম্যান বলেন, কোনো ষড়যন্ত্র হলে জনগণই রুখে দিতে সক্ষম। নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে যান বিএনপি চেয়ারম্যান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমান এবারই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য