এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ২৩ লাখ টাকা
ছবি: সংগৃহীত
এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় ১ কোটি ২৩ লাখ টাকা বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই হিসাব করা হয়েছে। তাতে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ৮০৬ টাকা। ২০২৪ সালের ৩০ জুন মুহাম্মদ ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৬৭৭ টাকা। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য পাওয়া গেছে।
আজ প্রকাশিত সম্পদ বিবরণীতে বিবরণীতে উপদেষ্টাদের আর্থিক, আর্থিক বর্হিভূত সম্পদ (নন-ফাইন্যান্সিয়াল), বিদেশে থাকা পরিসম্পদ এবং ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের তথ্য দেয়া হয়েছে।
বিবরণী অনুধায়ী, এক বছরের ব্যবধানে মুহাম্মদ ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূসের সম্পদও ১৫ লাখ ৬৩ হাজার ৭৮৬ টাকা বেড়েছে। ২০২৪ সালের ৩০ জুন আফরোজী ইউনূসের মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ১১ লাখ ৯৯ হাজার ২৭৪ টাকা। এক বছর পর ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ২৭ লাখ ৬৩ হাজার ৬০ টাকায়।
প্রধান উপদেষ্টার নামে বাংলাদেশে অবস্থিত সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের হিসাবও আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালে এই আয় ছিল ৬১ লাখ ৭৫ হাজার ৭৪০ টাকা। ২০২৫ সালে বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৪১৪ টাকা। তবে প্রধান উপদেষ্টার স্ত্রী আফরোজী ইউনূসের নামে বিদেশে অবস্থিত কোনো সম্পদের তথ্য প্রকাশিত নথিতে দেখানো হয়নি।
প্রধান উপদেষ্টার সম্পদ বৃদ্ধির ব্যাখ্যাও দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথির ‘মন্তব্য’ অংশে। সেখানে বলা হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, সঞ্চয়ী বা মেয়াদী আমানত বৃদ্ধি, উত্তারিধকার সূত্রে প্রাওয়া শেয়ারসহ বিভিন্ন কারণে মোট সম্পদের পরিবৃদ্ধি হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য