মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ণ

সাশ্রয়ী দামে বাজারে এলো আইটেলের সিটি ২০০

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১১:৪৫
ছবি: সংগৃহীত

গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল তাদের নতুন স্মার্টফোন সিটি ২০০ বাজারে এনেছে। আকর্ষণীয় ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড এবং আধুনিক এআই ফিচারে তৈরি এই স্মার্টফোনটি বর্তমান বাজারে সাশ্রয়ী দামের স্মার্টফোনের জন্য নতুন রেকর্ড করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তরুণ প্রজন্মের ফ্যাশন ও পোর্টেবিলিটির চাহিদা অনুযায়ী আইটেল সিটি ২০০ ডিজাইন করা। ফোনটির মেইন ফিচার এর স্লিম ও আধুনিক ডিজাইন। মাত্র ৭.৪৫ মিলিমিটার স্লিম ইউনিবডি ও মেটালিক ডেকো ডিজাইনের স্মার্টফোনটি আরামদায়ক একটি গ্রিপ দেয়। পকেট বা ছোট ব্যাগে সহজে রাখা যায়, আর এর ইউনিবডি ডিজাইন প্রতিদিনের ব্যবহারের জন্য পারফেক্ট।

৬.৭৮ ইঞ্চির বড় ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফোনটির ব্যবহারে এনেছে নতুন চমক। এর ফলে গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিডিও দেখার সময় স্ক্রলিং হয় স্মুথ ও দ্রুত টাচ রেসপন্স পাওয়া যায়। ৭০০ নিটস উজ্জ্বলতার কারণে কড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়। আলো কম বা বেশি- সব জায়গায় ভালো ভিউ নিশ্চিত করায় এটি তরুণদের লাইফস্টাইলের জন্য পারফেক্ট।

চমৎকার ডিজাইনের পাশাপাশি, আইটেল সিটি ২০০ তৈরি করা হয়েছে দীর্ঘ সময় ভালো পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ব্যবহারের নিশ্চয়তা দিতে।। এতে রয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন এবং মিলিটারি-গ্রেড বিল্ট, যা ধুলো বা হঠাৎ পানির ঝাপটা এবং নিত্যদিনের ব্যবহারে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে ফোনকে নিরাপদ রাখে। নির্ভরযোগ্যতা আরও বাড়াতে আইটেল দিচ্ছে দীর্ঘমেয়াদী পারফরম্যান্সের জন্য ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি; সঙ্গে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও (৬+৬) জিবি মেমোরি।

৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারি যুক্ত এই ফোনটি ঘন ঘন চার্জ না দিয়েই সারাদিন ব্যবহার করা যায়। যারা রেগুলার ফোন বেশি ব্যবহার করেন, তাদের জন্য এটি বিশেষভাবে উপযুক্ত। চার্জ কমে গেলে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং দ্রুত ব্যাটারি ফুল করে, যা ব্যবহারকারীকে অল্প সময়ের মধ্যে পুনরায় কাজ বা বিনোদনে ফিরতে সাহায্য করে।

ফোনটির অন্যতম আকর্ষণ হলো এর স্মার্ট এআই পারফরম্যান্স। ডিপসিক মডেলের ওপর তৈরি নতুন ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক ট্যাপেই চালু করা যায় এবং এটি রিমাইন্ডার সেট করা থেকে প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত প্রতিদিনের কাজগুলোকে সহজ করে। ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে কাজ করতে পারে। এছাড়া, ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০ প্রযুক্তির মাধ্যমে ১ কিলোমিটারের মধ্যে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই বিনামূল্যে কল করা সম্ভব, যা পরিবার ও বন্ধুদের সঙ্গে যুক্ত থাকাকে আরও সহজ করে।

তরুণদের প্রয়োজন মাথায় রেখে ডিজাইন করা আইটেল সিটি ২০০ নির্ভরযোগ্য স্পেসিফিকেশন ও সহজ ব্যবহারযোগ্য ফিচারের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের ডিজিটাল জীবনকে আরও উন্নত করার প্রতিশ্রুতিকে তুলে ধরে। এটি প্রতিটি ব্যবহারকারীর কাছে শক্তিশালী স্মার্টফোন অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ডিজাইন করা হয়েছে। স্লিম ইউনিবডি ডিজাইন, টেকসই বিল্ট, উন্নত ক্যামেরা এবং এআই ফিচারের সাথে আইটেল নতুনভাবে সংজ্ঞায়িত করছে, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনও কী কী সুবিধা দিতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD