প্রচ্ছদ / আইন ও আদালত / বিস্তারিত
রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৩:১৪
ফাইল ছবি
রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সোয়া তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া একটা থেকে দুইটা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। এক্ষেত্রেও দুপুর সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD


























মন্তব্য