সেরা মার্চেন্টদের সম্মাননা জানালো পাঠাও কুরিয়ার
ছবি: সংগৃহীত
পাঠাও কুরিয়ার, চতুর্থবারের মতো তাদের টপ মার্চেন্টদের এয়ার টিকেট দিয়ে সম্মাননা জানালো। বিভিন্ন ক্যাটাগরিতে টপ পারফর্ম করে ব্যাংকক, কাঠমান্ডু এবং কক্সবাজার যাওয়া-আসার কাপল এয়ার টিকেট জিতে নিয়েছেন চারজন মার্চেন্ট।
সম্প্রতি একটি আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হয়।
স্টার মার্চেন্ট ক্যাটাগরিতে ঢাকা- ব্যাংকক- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন সুন্নাহ স্কয়ার-এর মোঃ আনোয়ার হোসেন এবং ঢাকা- কাঠমান্ডু- ঢাকা কাপল এয়ার টিকেট জিতে নেন স্টাইল মার্ট ব্র্যান্ডের-এর সাইফুল ইসলাম রানা। এছাড়াও সবচেয়ে বেশি ইন্সটাপে ব্যাবহার করে বেস্ট ইন্সটাপে মার্চেন্ট ক্যাটাগরিতে বুরাক-এর শাকিল শেখ এবং বেস্ট ইমারজিং মার্চেন্ট ক্যাটাগরিতে বিউটি অফ আতিফা-এর আতিফা আক্তার জিতে নেন ঢাকা- কক্সবাজার- ঢাকা কাপল এয়ার টিকেট।
ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই ধরনের পুরস্কার পাঠাও কুরিয়ার মার্চেন্টদের অনুপ্রেরণা জোগায়। এটি শুধু তাদের পরিশ্রম ও প্রতিশ্রুতির স্বীকৃতি নয়, বরং নতুন ও উদীয়মান মার্চেন্টদের জন্য একটি উৎসাহব্যঞ্জক উদাহরণও। পাঠাও কুরিয়ার ভবিষ্যতেও মার্চেন্টদের ভালো পারফরম্যান্সকে উৎসাহিত করার জন্য এরকম আয়োজন অব্যাহত রাখবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য