শুক্রবার ২০ মার্চ, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ

শেষ মিছিলে ভোটারদের উড়ন্ত চুমু দিলেন রুমিন ফারহানা 

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২৪:০৩

এবার ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে গণমিছিলে অংশ নিয়ে পথচারী ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন তিনি। 

এদিন বিকাল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।   

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। মিছিল চলাকালে পথে মানুষের শুভেচ্ছায় সিক্ত হন রুমিন ফারহানা। প্রার্থীদের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে এটিই রুমিন ফারহানার শেষ মিছিল।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় বিএনপি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD