প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

চিত্রনায়িকা পরীমনিকে হত্যার হুমকি

৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০:৫০

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনিকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে। আলোচিত এই নায়িকাকে কেউ একজন বিদেশ থেকে ফোন করে হত্যার হুমকি দিয়েছে। সেই কথোপকথন পরীমনি তার পেইজে পোস্ট করেছেন। নাম্বারটির কান্ট্রি কোড মিলিয়ে দেয়া যায়, কিউবা থেকে কেউ একজন ফোন করে পরীমনিকে অকথ্য ভাষায় গালিগালাজসহ গুলি করে হত্যার হুমকি দিচ্ছে।

ভিডিওটি পরী পোস্ট করে লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবেনা! এরা কারা? এরপর পরীমনি দৃষ্টি আকর্ষণের জন্য বাংলাদেশ আর্মি, সিআইডি পুলিশ এবং বাংলাদেশ পুলিশের অফিশিয়াল পেইজগুলো ক্যাপশনে মেনশন করেছেন।

এ বিষয়ে পরীমনি বলেন, হুট করে একটি বিদেশি নম্বর থেকে আমাকে কল দিয়েই বিভিন্ন গালিগালাজ শুরু করেন। পাশাপাশি ভোট নিয়ে কিছু বলা ও সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করা যাবে না বলে আমাকে হত্যার হুমকি দেয়।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য