বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
ছবি: সংগৃহীত
এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের এক পর মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মত আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ।
ওয়ালটনের নতুন মডেলের এই এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড প্রযুক্তি। ফলে এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি। অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে- আইফিল, এয়ার কোয়ালিটি ইনডেক্স, ফিল্টার ক্লিন অ্যালার্টস ইত্যাদি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য