বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ

পা ধরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন যুবদল নেতা

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২১:২৭
ছবি: সংগৃহীত

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণার উত্তাপে যখন সারাদেশ মুখর, তখন জামালপুর-২ (ইসলামপুর) আসনে একটি ব্যতিক্রমী ভোট চাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ভোট চাইতে গিয়ে যুবদল নেতা বয়স্ক এক ব্যক্তির পা ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ইসলামপুর উপজেলার ১১ নম্বর চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খাঁন একজন বয়স্ক ব্যক্তির সামনে নতজানু হয়ে ‘জেঠা’ সম্বোধন করে পা ধরে ভোট প্রার্থনা করছেন। এ সময় তিনি অতীতের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমা চান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদিন ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন আব্দুল কুদ্দুস খাঁন। গণসংযোগকালে তার এই মানবিক আচরণ এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। তিনি কখনো ক্ষমতার দাপট দেখাননি বা অহংকার করেননি। সাধারণ মানুষের কাতারেই দাঁড়িয়ে রাজনীতি করাই তার চর্চা। ফলে তার এই ব্যতিক্রমী আচরণে চরপুটিমারী ইউনিয়নজুড়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

গণসংযোগকালে আব্দুল কুদ্দুস খাঁন বলেন, ‘আমি কোনো নেতা নই, আমি আপনাদের একজন সেবক। ধানের শীষ মানেই গণমানুষের অধিকার, ন্যায্যতা আর ভোটের মর্যাদা। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD