শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ
এবার নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছেন- জনগণ যদি চায় শেখ হাসিনার সন্তানরা ফিরে আসবে। তার মানে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। তিনি বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশ ছাড়া করতে পারি, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোটের নির্বাচিত হওয়া কোনো বিষয় না।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, বিগত ১৭ বছরের শোষণ, দুঃশাসন, গুম-খুন, বঞ্চনার বিরুদ্ধে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ থেকে দুটি ভূত তাড়াতে হবে একটি হচ্ছে সন্ত্রাস-চাঁদাবাজের ভূত, অপরটি হচ্ছে দুর্নীতি ও বিদেশে টাকা পাচার। কারণ, বিগত ১৫ বছরের শাসনামলে দিনের ভোট, রাতের ভোট, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো ফ্যাসিস্ট সরকার। তাই বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে বসে আছে আগামী ১২ তারিখে ভোট দেওয়ার জন্য।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য