জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে: আন্দালিব পার্থ
এবার বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অভিযোগ করেছেন, জামায়াত জান্নাতের টিকিট দেখিয়ে মানুষের ভোট নিতে চায়। এটি লজ্জার, দুঃখের এবং ধিক্কারজনক। ভোলা-১ আসনে বিএনপি জোট সমর্থিত এই প্রার্থী আরও বলেন, জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকার বালুর মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, ‘হিন্দু ভাই-বোনেরা বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না—এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশের হিন্দু-মুসলমান একই আকাশের নিচে থাকবে, কিন্তু এটি একটি গোষ্ঠী বিশ্বাস করে না।’
এসময় নিজ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাই, তবে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করবো।’ ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্লাহ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ বিজেপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য