রবিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ণ

উৎসবের মধ্যে দিয়ে শুরু হলো সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১১:১১
সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ। ছবি: সংগৃহীত

উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। ‘খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’, প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির প্রধান অতিথি ওয়াদুদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে নিয়মিত খেলাধুলা করলে কর্মস্পৃহা ও উদ্দীপনা বাড়ে, যা ভবিষ্যৎ জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো: নুরে আলম আজাদ ও জাকিয়া ইসলাম। বর্ণাঢ্য এই আয়োজনে সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ শাহাদাত হোসেন সিকদার (অব.)। ভোর থেকেই রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হয়। সুসজ্জিত প্যারেড টিম ও বিভিন্ন গ্রুপের ক্রীড়াবিদদের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ।

পরে ব্যান্ডের তালে তালে শৃঙ্খলাবদ্ধ প্যারেড এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর প্রদর্শন উপস্থাপিত হয়। বক্তব্যে অধ্যক্ষ কর্নেল কর্নেল মোঃ শাহাদাত হোসেন সিকদার (অব.)। বলেন, ‘এটি সুস্থ দেহ ও মন গঠনের পাশাপাশি ক্যারিয়ার ও জীবন গঠনে সহায়ক।’

দিনব্যাপী এই আয়োজনে শ্রেণি ও বয়সভিত্তিক প্রতিযোগিতা, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়। পাশাপাশি অভিভাবক ও অতিথিদের জন্যও ছিল বিশেষ ক্রীড়া পর্ব।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD