কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার নাহিদ ইসলামের আপিল
ছবি: সংগৃহীত
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এর আগে হাইকোর্টে রিট করেছিলেন ১১-দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে কাইয়ুমের প্রার্থিতা বৈধ রাখার সিদ্ধান্ত বহাল রাখেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিলটি দায়ের করা হয়।
নাহিদ ইসলামের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, আপিল বিভাগের চেম্বার আদালতে আগামীকাল রবিবার কিংবা আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের আগেই এই আবেদনের ওপর শুনানি করার চেষ্টা থাকবে।
সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে নাহিদ ইসলামের পক্ষে এই আইনি লড়াই চালানো হচ্ছে। ঢাকা-১১ আসনটি রাজধানীর রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকা নিয়ে গঠিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য