শনিবার ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০৭ অপরাহ্ণ

রাশেদ খানের বিলবোর্ড ভাঙচুর ও ফেস্টুনে গোবর মাখানোর অভিযোগ

৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৩:৫৫

এবার ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ছিঁড়ে ফেলা, পুড়িয়ে দেওয়া, ও ফেস্টুনে গোবর মাখানোর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকালে কালীগঞ্জ উপজেলার মনোহরপুর পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সভায় যাওয়ার পথে এসব অভিযোগ তোলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান।

এছাড়া ঘোরশাণ ও ফুরসুন্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে একই ভাবে বিলবোর্ড ছিঁড়ে ও পুড়িয়ে ফেলা হয়।

রাশেদ খান বলেন, অন্যান্য দলের প্রার্থীদের বিলবোর্ড অক্ষত থাকলেও পরিকল্পিত ভাবে তার নির্বাচনি প্রচারণার বিলবোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের বিভিন্ন এলাকায় তার ধানের শীষ প্রতীকের বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন স্থানে টাঙানো ফেস্টুনে গোবর মাখানো এবং পানের পিক নিক্ষেপ করা হয়েছে। এ ছাড়া অসংখ্য জায়গা থেকে তার ফেস্টুন খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

রাশেদ খান আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD